Site icon Dhakar Barta

নতুন ইঞ্জিনসহ বাজারে এলো বাজাজ পালসার এন১৬০ এস ও এসএস

ভারতের জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা বাজাজ অটো বাজারে নিয়ে এসেছে তাদের পালসার সিরিজের দুটি নতুন সংস্করণ- এন১৬০ এস এবং এন১৬০ এসএস। নতুন মডেল দুটিতে যুক্ত হয়েছে ফোর-ভালভ ইউনিট সম্বলিত নতুন একটি ইঞ্জিন, যা আগের তুলনায় ভালো পারফরম্যান্স ও জ্বালানি সাশ্রয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। ভারতীয় বাজারে বাইক দুটির দাম শুরু হচ্ছে প্রায় ১ লাখ ৩৩ হাজার রুপি থেকে।। ডিজাইন ও ফিচারের দিক থেকেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে নতুন সংস্করণে, যা তরুণ বাইকারদের আকৃষ্ট করার লক্ষ্যে তৈরি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাজাজ পালসার সিরিজ দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরেই জনপ্রিয়, আর নতুন এই সংযোজন সেই জনপ্রিয়তাকে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Exit mobile version